ভূত

Gm Avi †¯úvU©m&

+8801720926131
+8801684747009





ভূত

Gm Avi †¯úvU©m&


পূর্বপাড়ার খালপাড়ে
ভূতের পুতে ফাল পাড়ে
পাগলাভিটায় শেওড়াগাছ
তাতেও দেখি ভূতের নাচ

বাড়ির পাশে বাঁশঝাড়ে
ভুলেও তোরা যাস না রে
ভূতের নাচন সেখানটায়
শুনতে পেলাম কানটায়

বলাইদিঘির পুব পাশে
পুরানবাড়ির খুব পাশে
ভূত রয়েছে এক ডজন
পারলে গিয়ে দ্যাখ কজন
ছোটবেলার ভূতের ভয়
আজও আমার স্মরণ হয়



সত্যি বটে

Gm Avi †¯úvU©m&



সাহেব বাড়ির আমবাগানে
তিনটি আছে ভূত,
দুইটি নাকি ভূতের নাতি
একটি ভূতের পুত

সন্ধ্যা হলে তারা নাকি
ধরে কেমন গান,
আমবাগানের নিস্তব্ধতাকে
করে খান খান

গানের সাথে চলে আবার
তিড়িং বিড়িং নাচ,
নাচের সময় হয় ভূতেরা
একটি থেকে পাঁচ

এই ভূতদের দশ জোড়া চোখ
সরু নাকি নাক,
ইয়া বড় কান দুখানা
নিচের দিকে বাঁক

ভূতের এমন নাচন কুদন
চলে সারা রাত,
আমবাগানের রাতের আঁধার
দেয় যে তাদের সাথ

ভুলেও কেউ এই বাগানের
হয় না আশপাশ,
গাছে গাছে আম তো পেকে
যত ছড়ায় বাস




মোমবাতি

Gm Avi †¯úvU©m&


মোমবাতি মোমবাতি
তুমি কেমন জিনিস?
অন্ধকারে তুমি জ্বলো, 
তুমি কেমন বলো?
অন্ধকারে তোমাকে জ্বালালে
আলো ফুটে থাকে
বাতাস পেলে তুমি নিভে যাও
মনটা খারাপ লাগে 






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Poetry

Your Poem



VERSE.........SR_SPORTS
01720-926131


এখনো কি তুমি ?


এখনো কি তুমি ছাদে উঠে মেঘের দিগে চেয়ে থেকে আকাশের সাথে কথা বল ?
এখনো কি তুমি শেষ বিকেলে রেল লাইনের দাড়ে বসে পুকুরে পাথর নিক্ষেপ কর ?
এখনো কি তুমি মাঝরাতে লুকিয়ে ঘর থেকে বের হয়ে সবুজ মাঠে শুয়ে থাক .. ?
এখনো কি তুমি নির্জন একাকী পাখি দেখে ছবি আক ?
এখনো কি তুমি বৃস্টির দিনে কাদাতে লুটো পুঠি খেল ?
এখনো কি তুমি রাতে উপন্যাশ পড়ে সারা রাত পার করে দাও ?
এখনো কি তুমি মিথ্যা বলে মানুষ হাসাতে পার ?
এখনো কি তুমি ছোটদের সাথে অযথা ঝগড়া কর ?
এখনো কি তুমি কবিতা পড়ে নয়ন ভিজাও ?
এখনো কি তুমি সন্ধ্যার পড়ে মুক্ত কন্ঠে গান গাও ?
এখনো কি তুমি আগের মত আছ ?যতটা আমি তোমায় মনে করি?
চিরদিন ভালো থেকো যত দুরেই থাক!!



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS