সুখ দুখ




সুখ দুখ
Gm Avi †¯úvU©m&


আমি জয়ী হয়েছি শত্রুর বিরুদ্ধে
কিন্তু আমি হেরে গেছি আমার মায়ের কাছে
আমি কথা দিয়ে কথা রাখতে পারি নি

আমি মাকে কথা দিয়েছিলাম ছোট ভাইটিকে মানুষের মত মানুষ করব
সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ দশের সেবা করবে
কিন্তু স্বাধীন দেশের পরাজিত সৈনিকেরা তার হাতে তুলে দিয়েছে অস্ত্র
আমার ভাই এখন রাস্তাঘাটে নোংরামী করে

আমি অস্ত্র ধরেছিলাম শত্রুর মোকাবেলা করতে
আর আমার ভাই অস্ত্র ধরে আরেক ভাইয়ের বিরুদ্ধে
আমি না খেয়ে ছিলাম অভাবের তাড়নায়
আর আমার ভাই না খেয়ে থাকে নেশার যন্ত্রনায়
আমি মিছিল করেছিলাম পরাধীনতা থেকে মুক্তি পেতে
আর আমার ভাই মিছিল করে টেন্ডারবাজি করতে
আমি সংগ্রাম করেছিলাম ভাষার জন্য
আর আমার ভাইয়ের মুখ দিয়ে বের হয় সব কুৎসিত বাক্য
আমি যুদ্ধ করেছিলাম দেশের সম্পদ রক্ষা করতে
আমার ভাই ফন্দী আটে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করতে
আমি বেহায়াপনা দেখলে লজ্জা পেতাম
আর আমার ভাই বেহায়াপনা উপভোগ করে
আমি স্বপ্ন দেখতাম সমৃদ্ধশালী একটা বাংলাদেশের
আর আমার ভাই স্বপ্ন দেখে প্রাসাদ গড়ার

আমি বিজয়ী হয়ে নৃত্য করেছিলাম সবার সুখের আশায়
আমি বিজয়ী হয়ে একটা সুখের সাগরের রুপরেখা একেছিলাম
কিন্তু সে সাগর এখন শুধুই বালুচর
সেখানে মানুষ আছে কিন্তু মানবতা নেই
সেখানে প্রান আছে কিন্তু ভালবাসা নেই
আমি আর বিজয়ের আনন্দ উপভোগ করতে পারি না
তবুও আমি সিক্ত নয়নে হেসে উঠি
কিছু না পাই একখন্ড মুক্ত জমিনতো পেয়েছি

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment