ওষুধ দিব কত


ওষুধ দিব কত
Gm Avi †¯úvU©m&

সারা গায়ে ভাই ক্ষত
ওষুধ দিব কত
আর কত লিখব ভাই,
অসংগতি শত।

মাশুল বিনা করিডোর
টিপাই মুখে বাঁধ,
ভেস্তে গেল পদ্মা সেতু
তিস্তা মরণ ফাঁদ।

ভাড়া বিদ্যু গলায় ফাঁস
ঝুলছে গলে জিন্দা লাশ
ভাই খুঁজছে ভাইয়ের লাশ
এরই মাঝে করছি বাস।

বললে কথা হামলা মামলা
হয়না তাতে উনিশ বিশ
চলছে নিধন প্রতিপক্ষ
গুম, হত্যা অহ-র্নিশ।

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

Unknown said...

ex

Post a Comment