"না হোক দেখা"





না হোক দেখা কোনদিন
তোমার সাথে
এ নিষ্ঠুর পৃথিবীর মাঝে, 
মনের আয়নায় খুঁজব আমি 
বৃষ্টিভেজা পাতা থেকে পড়া
এক ফোঁটা জলের মাঝে।
.
না হোক কথা কোনদিন
তোমার সাথে
ঐ গন্ধভাসা ফুলের বাগানে, 
বলব কথা তোমার সাথে 
মেঘেঢাকা আকাশে লুকিয়ে
বজ্রপাতের শব্দ হয়ে।
না হোক ভালবাসা কোনদিন
তোমার সাথে
যতদিন জীবন থাকে, 
পরকালেও ভালবাসব আমি
জেগে ওঠা লক্ষ-কোটি 
হৃদয় পেরিয়ে।.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment