হীরেবৃষ্টির রংধনু
আষাঢ়ের গল্প আর শ্রাবণের গান
তোমার জন্য কাহিনী সাজায়,
তোমার জন্য গীতধ্বনি বাজায়।
মেঘেদের ঢাকঢোল আর বৃষ্টির
চেনা সুর
তোমার জন্য বৃক্ষরাশিরা,
অবিরত পত্রদল নাচায়।
বৃষ্টিমুখর বেলা শেষে
শেষ বৈকালের রোদ হাসে,
উঁকি দেয় আকাশবুকে।
বৃষ্টির জল ও রোদের ঝিলিকে
ঝিলিমিলি হীরে জ্বলে,
বৃষ্টিকণায় হীরের শোভা।।
আকাশজুড়ে রঙের মেলা
রংধনু তার আঁচল উড়ায়,
সাত রঙেরা রঙ ছড়ায়,
শীতলপাড়া হৃদয় জুরায়,
স্বপ্নসুখ হাওয়ায় দুঃখেরা ফুরায়।
তোমার জন্য গীতধ্বনি বাজায়।
মেঘেদের ঢাকঢোল আর বৃষ্টির
চেনা সুর
তোমার জন্য বৃক্ষরাশিরা,
অবিরত পত্রদল নাচায়।
বৃষ্টিমুখর বেলা শেষে
শেষ বৈকালের রোদ হাসে,
উঁকি দেয় আকাশবুকে।
বৃষ্টির জল ও রোদের ঝিলিকে
ঝিলিমিলি হীরে জ্বলে,
বৃষ্টিকণায় হীরের শোভা।।
আকাশজুড়ে রঙের মেলা
রংধনু তার আঁচল উড়ায়,
সাত রঙেরা রঙ ছড়ায়,
শীতলপাড়া হৃদয় জুরায়,
স্বপ্নসুখ হাওয়ায় দুঃখেরা ফুরায়।
...........................................................................






0 comments:
Post a Comment