রাত্রির তীর ধরে

 



রাত্রির তীর ধরে


রাত্রির তীর ধরে হেঁটে গেলে দেখি-
   
দৃশ্যের পরিবর্তন,
নিজকে নিজের কাছেই অপরিচিত মনে হয়।
দিগন্তের দূর প্রান্তরে মনে হয় খুব কাছে,
খুব কাছের দৃশ্যগুলো মনে হয়-
   
না জানি কত দূর!
কালো বিড়ালীর অন্ধকারে
   
ঢেকে যায় দৃশ্যগুলো
অনেক কিছুই ঘটে যায় দৃষ্টির আড়ালে অন্তরালে।

বকশাদা পালকের মতো শুভ্র দৃশ্যগুলো
প্রকটিত হয় সুষমার সুরভিত প্রভায়।
যোজন যোজন দূরের দিগন্ত
   
ছুটে আসে কাছে,
মুখরিত আনন্দের মতোই
   
দৃশ্যগুলো সরব হয়,
আন্দোলিত হয় মননের সকল সরণি
................................................................
SR_SPORTS
 +8801684747009

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment