বৃষ্টি আসে



এক বুক কবিতা নিয়ে পথে পথে হাঁটে কবি
দুই চোঁখ কবিতা নিয়ে বৃষ্টিতে ভিজে কবি
তিন ইন্দ্রিয় কবিতার সম্মোহনে বুঁদ হয়ে রয়,
জল রঙে কতোটুকু আঁকা যায় তারে,
কতটুকু ধরা দেয় আর মুদ্রণ অক্ষরে?
ইচ্ছে করে আকাশে এক ঝাঁক তীর ছুড়ে বুক পেতে ধরি।

এফোঁড় ওফোঁড় করে বন্ধা মাটিতে গাঁথুক সেই সব তীর,
সেই খানে ফুল ফুটুক, রঙ ঝড়ুক
সেই ফুলে মধু ভরুক, ভোমরা উড়ুক,
ভোমরার গুঞ্জরণে বাতাসে উঠুক ঢেউ
সে ঢেউয়ের লোনা জলে সমুদ্র দেখুক কেউ
দেখুক সবুজ অরন্যের দ্বীপ দূর সমুদ্র গহ্বরে
এক ঝাঁক মেঘ এসে ঢেকে দিয়ে গেছে তারে,
সে মেঘে বৃষ্টি আসে প্রেমের মতন; যদি কেও ভিঁজে যাও
তোমরাও তখন দিব্যলোকে কবিতা দেখতে পাও!






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment