জানালায় বৃষ্টির ছটা
হৃদয়ের কপাট খোলা,
তুমি আমি বসি মখোমুখি
কিছু কথা যায়না বলা।
হৃদয়ের কপাট খোলা,
তুমি আমি বসি মখোমুখি
কিছু কথা যায়না বলা।
পাশে এসে হাত খানি ধরো
এই বর্ষার ঋতু আগমনে,
নি:সঙ্গতার রিম ঝিম ভেঙ্গে দাও
চোখে চোখ প্রেম নিবেদনে।
এই বর্ষার ঋতু আগমনে,
নি:সঙ্গতার রিম ঝিম ভেঙ্গে দাও
চোখে চোখ প্রেম নিবেদনে।
এভাবেই বসি কিছু কাল
যতো দিন বৃষ্টি না ফুরায়,
ততো দিন নেশা লেগে থাক
যতো দিন চোখ না জুড়ায়।
যতো দিন বৃষ্টি না ফুরায়,
ততো দিন নেশা লেগে থাক
যতো দিন চোখ না জুড়ায়।
চৌকিতে শীতল পাটি
মাটির ঘর টিনের চালা ,
টিপ টিপ বৃষ্টি চুঁয়ায়
খোলা তবু সেই জানালা!
রাত আরো গভীর হলে
বারে যেন বৃষ্টি ধারা ,
তুমি আমি শুধু জেগে রই
কথা নয় কাব্য ছাড়া।
সারা দিনের ক্লান্তি ভুলে
পাশা পাশি শুই দুজনে,
রিম ঝিম বৃষ্টির গানে
কত কথা পরছে মনে!
কতো কথা হয়নি আজো
কতো স্বপ্নের বিমূর্ত নাচ,
চোখে চোখে কতো কথা হয়!
শিহরিত মুহূর্ত রাঙ্গা লাজ।
আজ ভালোবাসো গো আমায়
মায়া ভেঙ্গে একটু তাকাও,
বর্ষার প্রথম বৃষ্টিতে
তুমি আজ আমায় ভেজাও ।
মাটির ঘর টিনের চালা ,
টিপ টিপ বৃষ্টি চুঁয়ায়
খোলা তবু সেই জানালা!
রাত আরো গভীর হলে
বারে যেন বৃষ্টি ধারা ,
তুমি আমি শুধু জেগে রই
কথা নয় কাব্য ছাড়া।
সারা দিনের ক্লান্তি ভুলে
পাশা পাশি শুই দুজনে,
রিম ঝিম বৃষ্টির গানে
কত কথা পরছে মনে!
কতো কথা হয়নি আজো
কতো স্বপ্নের বিমূর্ত নাচ,
চোখে চোখে কতো কথা হয়!
শিহরিত মুহূর্ত রাঙ্গা লাজ।
আজ ভালোবাসো গো আমায়
মায়া ভেঙ্গে একটু তাকাও,
বর্ষার প্রথম বৃষ্টিতে
তুমি আজ আমায় ভেজাও ।






0 comments:
Post a Comment