রাত মানেই


রাত মানেই স্মৃতির কাছে ফিরে যাওয়া
রাত মানে সব গানে তোমায় চাওয়া
রাত মানে অযাচিত স্বপ্ন লোভ জাগানো
রাত মানে হাতের ভিতর শূন্যতার মান ভাঙ্গানো
রাত মানে খুব আঁধারে আলোর খেলা
রাত মানে মন বদলের রঙিন মেলা
রাত মানে আকুপাকু মনে ভোরের নেশা
রাত মানে ভুল স্রোতে যাওয়া আসা

তবুও রাতের এই যে মায়া
তবুও রাত ফুরালে অন্ধ কায়া
নিজের ভিতর খুঁজি ভিন্ন ছায়া !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment