যখন এসেছিলে অন্ধকারে
রবীন্দ্রনাথ ঠাকুর
যখন এসেছিলে অন্ধকারে
চাঁদ ওঠে নি সিন্ধুপারে।।
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে-
গানে তোমার পরশখানি বেজেছিল
প্রাণের তারে।।
তুমি গেলে যখন একলা চলে
চাঁদ উঠেছে রাতের কোলে।
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে-
বুঝেছিলাম অনুমানে এ কণ্ঠহার
দিলে কারে।।






0 comments:
Post a Comment