ছায়া
সুনীল গঙ্গোপাধ্যায়
হিরন্ময়, তুমি নীরার মুখোমুখি দাড়িয়ো না,
আমি পছন্দ করিনা
পাশে দাঁড়িয়ো না, আমি পছন্দ করিনা
তুমি নীরার ছায়াকে আদর করো।
হিরন্ময়, তোমার দিব্য বিভা নেই, জামায় একটা
বোতাম নেই, ছুরিতে হাতল নেই,
শরীরে এত ঘাম, রক্তে এত হর্ষ,
চোখে অস্থিরতা
এ কোন ঘাতকের বেশে তুমি দাড়িয়েছো ?
ঘাতক হওয়া তোমাকে মানায় না
তুমি বরং প্রেমিক হও
সামনে দাঁড়িয়ো না, পাশে এসো না
তুমি নীরার ছায়ায় মুখ চুম্বন করো ।






0 comments:
Post a Comment