তোমার জন্যে
রুদ্র গোস্বামী
তোমার জন্যে এই
মাঠে আমি সবুজ রেখেছিলাম ।
তোমার জন্যেই আমি গাছের নীচে ছায়া রেখেছিলাম।
তোমার জন্যে আমি পাহাড়ের কাছে হাত পেতে বলেছিলাম,
ও পাহাড় তুমি নদীর
স্বরলিপি লেখো।
শুনেছিলাম তুমি বহু দূর
ভূমধ্য সাগর হেঁটে ফিরছ ,
তোমার জন্যেই এখানে,এই
ঘাসে আমি আঁচল পেতেছিলাম।






0 comments:
Post a Comment