কিনেছি অনেক দামী উপহার



কিনেছি অনেক দামী উপহার
বহু মনোহর কাগজের ফুল; ভালোবাসা দিয়ে
হয় নাই কেনা একখানি মেঘ একটি বকুল!
জমিজমা আর গৃহ আসবাব অধিক মূল্যে
করে রাখি ক্রয়, শুধু কিনি নাই কানা কড়ি
দিয়ে একজোড়া চোখ একটি হৃদয়!

_________________________মহাদেব সাহা

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment