দেখা



দেখা
................সুনীল গঙ্গোপাধ্যায়

-ভালা আছো ?
-দেখো মেঘ, বৃষ্টি আসবে ?
-ভালো আছো ?
-দেখো ঈশান কোণের কালো, শুনতে পাচ্ছো ঝড় ?
-ভালো আছো ?
-এই মাত্র চমকে উঠলো ধবধবে বিদ্যুৎ।
-ভালো আছো ?
-তুমি প্রকৃতিকে দেখো
-তুমি প্রকৃতিকে আড়াল করে দাঁড়িয়ে রয়েছো
-আমি তো অণূর অনু, সামান্যের চেয়েও সামান্য
-তুমিই তো জ্বালো অগ্নি, তোলো ঝড়, রক্তে এত
উম্মাদনা
-দেখো সত্যিকার বৃষ্টি, দেখো সত্যিকার ঝড়
-তোমাকে দেখাই আজও শেষ হয়নি, তুমি ভালো আছো ?



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment